স্পোর্টস রিপোর্টার
বিসিবির হাই পারফরম্যান্সের (এইচপি) ইউনিটের কোচ টবি র্যাডফোর্ড কাজে যোগ দিয়েছেন। ইংল্যান্ড থেকে ঢাকায় এসে কোয়ারেন্টাইনে ছিলেন এইচপির কোচ। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় কাজ শুরু করেছেন তিনি। চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল একাদশের কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। গতকাল ম্যাচ চলাকালীন নাজমুল একাদশের সঙ্গে ড্রেসিংরুমেও ছিলেন র্যাডফোর্ড। বিসিবির মিডিয়া বিভাগ গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশে আসার পর গতকালই প্রথমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছেন র্যাডফোর্ড। সরকারের বিশেষ অনুমতিতে এক সপ্তাহ কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে কাজে নেমে পড়েছেন ইংলিশ এই কোচ।
নাজমুল একাদশের পাশাপাশি এইচপির সঙ্গে কাজ শুরু করবেন তিনি। আজ থেকেই এইচপির অনুশীলনে দেখা যাবে তাকে। এক বছরের চুক্তিতে এইচপির হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাডফোর্ড।
