দাবায় নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৪২

স্পোর্টস রিপোর্টার

অনলাইনে অনুষ্ঠানরত এশিয়ান নেশনস কাপ দাবার নারী বিভাগে ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ ছয় ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে। গতকাল চতুর্থ রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে পঞ্চম রাউন্ডে বাংলাদেশ ৩-১ পয়েন্টে নিউজিল্যান্ডকে হারিয়েছে। বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও ফিদে মাস্টার নোশিন হারিয়েছেন নিউজিল্যান্ডের গেন এমিলি, রিতিকা জোসেফ ও ফেং সোফিয়াকে। নিং ইসাবেলি ইয়িজুয়ানের কাছে হেরে যান মহিলা মাস্টার শিরিন। ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে লেবাননের বিপক্ষে ড্র করে। মহিলা বিভাগের সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা আগামীকাল।