ভিলিয়ার্স জেতালেন বেঙ্গালুরুকে

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৪২

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবি ডি ভিলিয়ার্স ঝড়ে জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসকে তারা হারায় সাত উইকেটের বড় ব্যবধানে।

প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক স্টিভেন স্মিথের হাফ সেঞ্চুরিতে ছয় উইকেট হারিয়ে ১৭৭ রান করে রাজস্থান। জবাব দিতে নেমে দুই বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বেঙ্গালুরু। ৫৫ রান করে অপরাজিত ছিলেন ভিলিয়ার্স।