সংযোগ সড়কের দুর্দশা

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:০৮

কুমিল্লার দেবিদ্বার ও বিপাড়া উপজেলার সংযোগ সড়কগুলোর মধ্যে রয়েছে কালিকাপুর-সাইচাপাড়া, সুলতানপুর-বিপাড়া, ফতেহাবাদ-দুলালপুর, এগারো গ্রাম-বালিনা, মুগসাইর-শিদলাই, মুগসাইর-প্রজাপতি, সৈয়দপুর-প্রজাপতি। ফতেহাবাদ-দুলালপুর, এগারো গ্রাম-বালিনা, মুগসাইর-বেড়াখলা সড়ক এখনো কাঁচা। বাকিগুলো পাকা হলেও অবস্থা নাজুক। বেড়াখলা-দুলালপুর সড়ক ইট ফেলে মেরামত করা হলেও, অধিকাংশ ইট উঠে এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও, একটি ইটও পড়েনি ফতেহাবাদ-দুলালপুর সড়কে। একই অবস্থা এগারো গ্রাম-বালিনা ও মুগসাইর-বেড়াখলা সড়কের। রাস্তাগুলো কাদাময় থাকে বছরজুড়ে। সড়কগুলোতে সৃষ্টি হওয়া বিশাল বিশাল গর্ত প্রতিদিন ভোগাচ্ছে যাত্রীদের। সংযোগ সড়কগুলোতে ৪০টির বেশি গ্রামের মানুষ যাতায়াত করে। পরিশেষে, এই অবহেলিত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মোহাম্মদ শরীফ

শিক্ষার্থী, ভিক্টোরিয়া সরকারি কলেজ,

কুমিল্ল­া