রঙ্গরস

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:১২

এক নামিদামি হোটেলের ম্যানেজারের সামনে দুজন বিদায়ী কাস্টমার দাঁড়ানো প্রায় দু ঘণ্টা ধরে।

কাস্টমার : আশ্চর্য আমরা দুঘণ্টা ধরে দাঁড়িয়ে কেন?

ম্যানেজার : আপনাদের ভাংতি ফেরত দেব তাই?

কাস্টমার : তাহলে দিচ্ছেন না কেন?

ম্যানেজার: আপনারা তো এখনো পেমেন্টই করেননি।

 

 

 

 

অপারেশন টেবিলে রোগী-ডাক্তার।

রোগী : ডাক্তার আপনাকে নার্ভাস লাগছে।

ডাক্তার : আজ বাসা থেকে বেরুনোর সময় একটা কালো বিড়াল সামনে দিয়ে হেঁটে গেল, এজন্য... আচ্ছা আপনার পেশা কী?

রোগী : চিড়িয়াখানায় ব্ল্যাক প্যান্থারের ট্রেনার।