গাজীপুরে বিএইচআরসির মানববন্ধন

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:১৫

গাজীপুর প্রতিনিধি

নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন-বিএইচআরসি গাজীপুর মহানগর শাখা। গতকাল শনিবার দুপুরে শহরের হাবিব উল্লাহ সরণির নগর ভবন রোডে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলদেশ মানবাধিকার কমিশন-বিএইচআরসির গাজীপুর মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর কমিটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহসভাপতি ফজলুল হক বাদল, প্রকৌশলী আরিফ আহমেদ, সিটি কাউন্সিলর মোশাররফ হোসেন, জুলহাস উদ্দিন তালুকদার, এম এম শাহিন, মহিউদ্দিন জোমাদ্দার মিন্টু, মাহবুবুল আলম শাহিন, মাহবুবুর রহমান, হামিম সিকদার প্রমুখ।