বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ) ও পার্লামেন্টারি সেক্রেটারি এবং শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, দেশবন্ধু সি আর দাশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী রাহাতুল্লাহ সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষ্যে মরহুমের দিনাজপুরের পার্বতীপুরস্থ বাসভবনে কোরআনখানি, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রাহাতুল্লাহ সরকার ১৯৫৪ সালে এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে স্বৈরাচারী মুসলিম লীগবিরোধী যুক্তফ্রন্ট গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রাহাতুল্লাহ সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের বালুঘাট থেকে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন।
