চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:২০

মোসাম্মত মাহফুজা আক্তার মীম (১৩), পিতা দুলাল সরকার, দীর্ঘদিন ধরে নিউরোফাইলেরিয়ায় আক্রান্ত। তার ডান পা ফুলে অস্বাভাবিক মোটা হয়ে গেছে। চলাফেরা করতে ভীষণ কষ্ট হচ্ছে তার। প্রতিদিন থেরাপি দিতে ৬ হাজার টাকার প্রয়োজন। তার দরিদ্র পিতার পক্ষে এত খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এতদিন জমিজমা বিক্রি করে চিকিত্সা চালিয়েছেন। আর পারছেন না। এখন কন্যার চিকিত্সায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা :বিকাশ (ব্যক্তিগত) ০১৯২৪২৪৩৬৩২ এবং ০১৭১৯৯২৪৫৪৬।