‘রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ’

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০০:০৫

বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিবেশী হিসেবে রোহিঙ্গা সংকট ইস্যুতে ভারতের উদ্বেগ রয়েছে। রাখাইনের বাস্তুচ্যুত মানুষদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই সংকট নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারকে সহায়তা দিতেও অঙ্গীকারাবদ্ধ। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন।

আগামী ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ রোহিঙ্গাদের সহায়তার জন্য দাতা সম্মেলন করার উদ্যোগ নিয়েছে। ভারত এই সম্মেলনে অংশ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেছে, রোহিঙ্গা ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা নিরাপদ প্রত্যাবাসনের পক্ষে। ঐ সম্মেলনে যোগদানের ব্যাপারে আমরা আমন্ত্রণ পেয়েছি।