বাসস্ট্যান্ডে পড়ে ছিল যুবকে লাশ

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০০:১৬

রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত পরিচয় (৩৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

কদমতলী থানার ওসি জালাল উদ্দিন মীর বলেন, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে গতকাল পুলিশ লাশটি উদ্ধার করে। রায়েরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল হক সাহেবের পলিথিন কারখানার দেওয়ালের পাশে লাশটি পড়েছিল। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। আশেপাশের লোকজনও মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেনি। পরে তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে জাতীয় পরিচয় পত্রের তথ্য ভান্ডারের সঙ্গে মেলানোর চেষ্টা করা হচ্ছে