চিটাগাংকে ১৮৫ রানের টার্গেট দিল কুমিল্লা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২০:৫৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৪তম ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ১৮৫ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগাং ভাইকিংস। থিসারা পেরেরার ৮৬ রানে ভর করে  নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রানে।

কুমিল্লার হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং এভিন লুইস। তামিম শূন্য রানে বিদায় নিলেও লুইস করেন ৩৮ রান। তিনে নামা এনামুল হক বিজয় করেন ১০ রান। দলপতি ইমরুল কায়েস ২১ বলে করেন ২৪ রান। এছাড়া লিয়াম ডসন এবং শহীদ আফ্রিদি উভয়ই করেন ২ রান। এরপর ক্রিজে আসেন দুর্দান্ত ফর্মে থাকা শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা আর সাইফুদ্দিন। পেরেরা ব্যাট হাতে প্রথম ম্যাচেই ২৬ বলে তিনটি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে খেলেন ৭৪ রানের ঝড়ো ইনিংস। সাইফ ১৯ বলে করেন ২৬ রান। ইনিংস শেষে দুজনই অপরাজিত থাকেন। 

আরও পড়ুন: ছয় গ্রেডে পোশাক শ্রমিকদের বেতন বাড়ল

ভাইকিংসের পেসার খালেদ আহমেদ ৪ ওভারে তুলে নেন তিনটি উইকেট। রবি ফ্রাইলিঙ্ক এবং আবু জায়েদ তুলে নেন একটি করে উইকেট। 

শেষ খবর পাওয়া পর্যন্ত চিটাগাংয়ের সংগ্রহ ৫ ওভারে বিনা উইকেটে ৫৮ রান। চিটাগাংয়ের পক্ষে মাঠে ব্যাট হাতে আছেন দুই ওপেনার শেহজাদ এবং ডেলপোর্ট।

ইত্তেফাক/জেডএইচডি