নবম-দশম শ্রেণির পড়াশোনা

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৯:৪১

কাসওয়া- নূর-খাজা, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

জাতিসংঘ ও বাংলাদেশ

 

১৫. ১৯৭৯-১৯৮০ সালে জাতিসংঘের কোন পরিষদে বাংলাদেশ অস্থায়ী সদস্য পদ লাভ করে?

উত্তর:নিরাপত্তা পরিষদ।

১৬. বাংলা ভাষাকে জাতিসংঘের অন্তর্ভুক্ত করা হয় কত সালে?

উত্তর:১৯৮৪ সালে।

১৭. ১৯৮৬ সালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী কে ছিলেন?

উত্তর:হুমায়ুন রশীদ চৌধুরী।

১৮. কততম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন?

উত্তর:৪১তম।

১৯. ২০১৫ সালে বাংলাদেশ ইউএনডিপি সহস্রাব্দ উন্নয়নের কয়টি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করেছে?

উত্তর:৮টি।

২০. প্রথম বিশ্বনারী সম্মেলন কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর:১৯৭৫ সালে, মেক্সিকোতে।

২১. কত সালকে নারী বছর ঘোষণা করা হয়?

উত্তর:১৯৭৫ সালকে।

২২. চতুর্থ নারী সম্মেলন  কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর:বেইজিংএ।

২৩. সিডও প্রতিষ্ঠা কাল কবে?

উত্তর:১৯৭৯ সালে।

২৪. কতটি দেশ সিডওকে সমর্থন করে?

উত্তর:২০টি।

২৫. বর্তমানে সিডওর সদস্য সংখ্যা কত?

উত্তর:১৩২টি দেশ।

২৬. সিডও সনদের বিশেষ বৈশিষ্ট্য কী?

উত্তর:নারীর অধিকারের পূর্ণাঙ্গ দলিল।

২৭. ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ কবে?

উত্তর:২৫শে নভেম্বর।

২৮.‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ কত সালে ঘোষণা করা হয়?

উত্তর:১৯৯৯ সালের ১৭ই নভেম্বর।

২৯. সিডও ধারা কয়টি?

উত্তর:৩০টি।