ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এইচএম সালাউদ্দীন মনজু করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য পরীক্ষা করে শুক্রবার দুপুরে তিনি করোনায় আক্রান্ত বলে সনাক্ত হন।
রবিবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, ইউএনও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো।
এক বার্তায় ইউএনও মনজু সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
ইত্তেফাক/এসি
