বাংলাদেশ ব্যাংকে ‘হূদয়ে বঙ্গবন্ধু’ স্মরণিকার প্রকাশনা অনুষ্ঠান

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২০:৫২

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকে মুজিববর্ষ উদ্যাপন কমিটি কর্তৃক মুজিববর্ষের বিশেষ সংখ্যা ‘হূদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক স্মরণিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। কমিটির আহবায়ক এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নেছার আহাম্মদ ভূঁঞার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক  মোহাম্মদ হোসেন সাগরের উপস্থাপনায় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, নির্বাহী পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিটির সদস্য সচিব এইচএম দেলোয়ার হোসাইনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ স্মরণিকায় উল্লিখিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন।