ওয়ান ব্যাংকের নতুন চেয়ারম্যান

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২০:৫৩

এ. এস. এম. শহীদুল্লাহ্ খান গত বৃহস্পতিবার থেকে এক বছরের মেয়াদে ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পুন:নির্বাচিত হয়েছেন অশোক দাশ গুপ্ত এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান পদে পুন:নির্বাচিত হয়েছেন জহুর উল্লাহ্। এ.এস.এম. শহীদুল্লাহ খান প্রয়াত বিচারপতি এবং প্রাক্তন স্পিকার আব্দুল জব্বার খানের সন্তান। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ২ নং সেক্টরে স্বক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছেন। তিনি ইংরেজি দৈনিক নিউ এইজ-এর প্রকাশক। তিনি হলিডে পাবলিকেশন লিমিটেডের একজন পরিচালক। —প্রেস বিজ্ঞপ্তি