ছিটকে পড়লেন আফ্রিদি

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২১:০০

স্পোর্টস রিপোর্টার

বিসিবি প্রেসিডেন্টস কাপ থেকে ছিটকে পড়েছেন মিনহাজুল আবেদীন আফ্রিদি। হাতের ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট আর খেলা হলো এই তরুণ লেগ স্পিনারের। ক্যাচ ধরতে গিয়ে বোলিং হ্যান্ডে ব্যথা পেয়েছেন তামিম একাদশে থাকা আফ্রিদি। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, ‘ও আর খেলতে পারছে না। ইনজুরিতে পড়েছে। ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছে। ওর বদলে স্ট্যান্ড বাই তালিকা থেকে মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে দেওয়া হয়েছে।’

টুর্নামেন্টে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন আফ্রিদি। ব্যাটিংয়ে নামতে হয়নি। বোলিং করেছেন মাত্র ১ ওভার। ৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। লেগ স্পিনারদের খেলার সুযোগ করে দিতেই টুর্নামেন্টের তিন দলে তিন জন লেগ স্পিনার রেখেছিলেন নির্বাচকরা। আমিনুল ইসলাম বিপ্লব ও রিশাদ হোসেন নিয়মিত খেলছেন। ইনজুরির কারণে ছিটকে গেলেন আফ্রিদি।