স্পোর্টস রিপোর্টার
এবার আইপিএল দেখলো আরও একটি টাই ম্যাচ। সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে এই ম্যাচ সুপার ওভারে জিতে নিল কলকাতা নাইট রাইডার্স।
মুল ম্যাচে আগে ব্যাট করা কলকাতা ৫ উইকেটে করে ১৬৩ রান। শুবমান গিল সর্বোচ্চ ৩৬ রান করেন। আর শেষ দিকে মরগ্যান ৩৪ ও কার্তিক ২৯ রান করেন। নটরাজন ২ উইকেট।
জবাবে জনি বেয়ারস্টোর ৩৬ রানে ভালোই করছিল হায়দারাবাদ। কিন্তু পরপর কিছু উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে তারা। চার নম্বরে নামা ডেভিড ওয়ার্নার জয়ের পথে নিয়ে যান দলকে। শেষ ১২ বলে ৩০ রান দরকার ছিল হায়দারাবাদের। শেষ ওভারে দরকার ছিল ১৮ রান। শেষ বলে এক রান নিয়ে ম্যাচ টাই করেন ওয়ার্নার। সুপার ওভারে ৩ বল খেলতে পারে হায়দারাবাদ। ২ উইকেট হারিয়ে ২ রান করে তারা। ৪ বলে ৩ রান করে ম্যাচ জিতে নেয় কলকাতা।
