স্পোর্টস রিপোর্টার
মোহামেডানের পরিচালনা পর্ষদ ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নিয়েছেন আগামী ৯ জানুয়ারি মোহামেডানের সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে সর্বশেষ সাধারণ সভা হয়েছিল। এপ্রিলে সাধারণ সভা হওয়ার কথা থাকলেও সেটি হয়নি করোনা ভাইরাসের কারণে।
