আপনার রাশিফল

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২১:০৮

মুহম্মদ আনিসুল হক

১৯ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৬। শুভ বার: শুক্র ও রবি। শুভ রত্ন: হীরা ও রুবী। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।       

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি শুভ সম্ভাবনাময়। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সতর্ক থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। দূরে কোথাও যাত্রা হতে পারে। আইনগত ঝামেলা পরিহার করার চেষ্টা করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। প্রবাসীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।