লালন শাহ’র তিরোধান দিবসে ঝিনাইদহে আলোচনাসভা

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২১:৩৩

ভ্রাম্যমাণ  প্রতিনিধি

বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩০তম তিরোধান দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ লালন পরিষদ ও ঝিনেদা থিয়েটার। আলোচনাসভায় লালনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু, লালন পরিষদের সাধারণ সম্পাদক মুকুল সাঁইসহ অন্যরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লালনের গান পরিবেশন করেন।