চৌহালীতে ইলিশ ধরায় সাত জেলেকে কারাদণ্ড

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২১:৩৩

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

যমুনা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় উপজেলার সাত জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটকের পর রবিবার সকালে চৌহালী নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন সহিদুল ইসলাম (২৬), জামাল হোসেন (৩৫), নুরুল আমিন (৪২), মোকছেদ (৪০), সমেশ আলী (৪৮),  নূর নবী (১৯) ও আলতাফ হোসেন (৩০)। পরে তাদের পুলিশের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। এ সময় উপজেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।