নারী নির্যাতন বন্ধে সিপিবির বিক্ষোভ

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২১:৩৪

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

দেশ জুড়ে নারীর ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, সহিংসতা বন্ধে রবিবার সকালে ভাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে সিপিবি। পরে উপজেলার কোর্টপাড়ায় মানববন্ধন করে তারা। সিপিবি জেলা শাখার সদস্য ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিপিবির জেলা শাখার সভাপতি রফিকুজ্জামান লায়েক, সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, ভাঙ্গা সরকারি কে এম কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আবুল কালাম, কমরেড লেয়াকত মোল্লা, কমরেড প্রভাষ কুমার মালো, কমরেড সুভাষ চন্দ্র প্রমুখ। বক্তারা ফেনীতে সিপিবির লং মার্চে দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।