মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২১:৫১

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ঘাটাইলে মাদকাসক্ত ছেলে তার বাবা শমেস উদ্দিনকে (৫৫) কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের হেংগারচালা গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের ছেলে হাসু মিয়া (২৮) দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে তার বাবা-মাকে চাপ দিয়ে আসছে। গত শনিবার  রাতে নেশার টাকার জন্য তার বাবা-মার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে ঢুকে মাটি কাটা কোদাল দিয়ে তার বাবা শমেস উদ্দিনের মাথা ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।