শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
লালন শাহ্র ১৩০তম তিরোধান দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নবনির্মিত মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য নাট্যজন অধ্যাপক ড. আফসার আহমদ প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক এস এম ফেরদৌস সভাপতিত্ব করেন। বিশিষ্ট কণ্ঠশিল্পী কিরণ চন্দ্র রায়, ইউনেস্কো ‘মিনা’ পদকপ্রাপ্ত কবি-ছড়াকার অধ্যাপক বেণী মধাব সরকার, জেলা কালচারাল অফিসার সেলিনা সাইয়েদা সুলতানা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ‘মরমি সাধক লালন শাহ্র অসাম্প্রদায়িক জীবন-দর্শন বেশি করে চর্চার প্রয়োজন। তার রচিত সংগীত আজ বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে।’
