ওয়াসার এমডির পুনঃ নিয়োগের রিট খারিজ

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী তাকসিম এ খানের পুনঃ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও তানভীর আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক শুনানি করেন। গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসা বোর্ড সভায় তাকসিম এ খানকে আবার তিন বছরের জন্য ওয়াসার এমডি পদে নিয়োগের প্রস্তাব চূড়ান্ত করে। ১ অক্টোবর ঐ প্রস্তাব অনুমোদন করে সরকার। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খন্দকার মঞ্জুর মোরশেদ।