মমতাকে পূজায় উপহার পাঠালেন শেখ হাসিনা

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২৩:৫৮

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দুর্গাপূজার উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবারই তার শুভেচ্ছাপত্রসহ চারটি জামদানি শাড়ি মমতার বাড়িতে পৌঁছে দেওয়া হয় কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের মাধ্যমে। সঙ্গে দেওয়া হয় শেখ হাসিনার নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জের ১০ কেজি মিষ্টি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিদি-আপা সম্পর্ক। প্রতি বছরই পূজা ও নববর্ষের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রীতি উপহার পাঠান। শুভেচ্ছাও জানান। মুখ্যমন্ত্রীও তাকে বিভিন্ন সময়ে উপহার দিয়ে থাকেন। শুভেচ্ছা জানান।