চিকিত্সাক্ষেত্রে বিশেষ সুবিধা

ল্যাবএইড ও বিজিএমইএর মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২৩:৫৯

ল্যাবএইড হাসপাতাল  ও বিজিএমইএর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ল্যাবএইডের সব শাখায় বিজিএমইএর সব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন।

গতকাল বিজিএমইএর কার্যালয়ে বিজেএমইর পক্ষে সেক্রেটারি কমডোর মো. আব্দুর রাজ্জাক (অব.) ও ল্যাবএইডের পক্ষে হাসপাতালের হেড অফ অপারেশন মো. আলমগীর স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, পরিচালক নজরুল ইসলাম, ল্যাবএইডের ম্যানেজমেন্ট কনসালটেন্ট রাহাতুল আশেকিন প্রমুখ।