গাজীপুর মহানগর জাতীয় পার্টি-জাপার নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন দলটির নেতাকর্মীরা।
গতকাল শহরের শিববাড়ী মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের ঐ স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন আহ্বায়ক কমিটির সদস্যসচিব সিটি কাউন্সিলর মো. মোশারফ হোসেন। নেতাকর্মীরা গাজীপুর মহানগরীতে সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে আহ্বায়ক ও মো. মোশারফ হোসেনকে সদস্যসচিব করায় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। শোভাযাত্রায় জাপা নেতা অ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাইদুর রহমান শাহিন, জালাল মেম্বার, পবন চন্দ্র ঘোষ, মহানগর যুব সংহতির সভাপতি জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
