যুক্তরাষ্ট্রে গত ৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারীর মৃত্যুদ্ল কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। লিসা মন্টগোমারি নামের এই নারী ২০০৪ সালে মিসৌরি রাজ্যে একজন অন্ত:স্বত্ত্বা নারীকে শ্বাসরোধ করে হত্যার পর তার পেট কেটে গর্ভস্থ শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। কর্তৃপক্ষ বলছে, ৮ ডিসেম্বর ইন্ডিয়ানাতে বিষাক্ত ইনজেকশন দিয়ে তার মৃত্যুদ্ল কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রে এর আগে সবশেষ যে নারীর মৃত্যুদ্ল কার্যকর হয়েছিল তার নাম বনি হেডি। মৃত্যুদ্ল সংক্রান্ত তথ্য কেন্দ্র বলছে, ১৯৫৩ সালে মিসৌরির একটি গ্যাস চেম্বারে তার সাজা কার্যকর করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, লিসা মন্টগোমারি ঘৃণ্য অপরাধ করেছে। ট্রাম্প প্রশাসন গত বছরেই জাতীয় পর্যায়ে মৃত্যুদ্ল পুনরায় শুরু করার কথা ঘোষণা করেছিল। -বিবিসি
