ইমরান বিরোধী বিক্ষোভের পর মরিয়মের স্বামীকে গ্রেফতার  

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৪:৫৪

পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে রবিবার করাচিতে বিরোধী দলের হাজার হাজার মানুষের বিক্ষোভ হয়েছে। ঐ বিক্ষোভে যোগ দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। তবে বিক্ষোভেড় কিছুক্ষণ পরে মরিয়মের স্বামীকে গ্রেফতার করেছে করাচি পুলিশ। এক টুইট বার্তায় মরিয়ম নওয়াজ এই তথ্য জানান।    

পাকিস্তান মুসলিম লীগের সিনিয়র নেত্রী মরিয়ম টুইটে জানান, করাচি পুলিশ তাদের হোটেলের দরজা ভেঙ্গে তার স্বামী ক্যাপ্টেন সাফদারকে গ্রেফতার করেছে।   

এছাড়া মরিয়ম নওয়াজ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের সমর্থনে যে  জনসমাবেশ করা হয় তার কয়েক ঘণ্টা পরে পুলিশ তাদের হোটেলের ঘরের দরজা ভেঙে তার স্বামীকে গ্রেপ্তার করে।    

মরিয়ম নওয়াজ ইমরান খানকে 'বিশ্বাসঘাতক' উপাধি দিয়ে বলেন, ইমরান খানের কাছে ২০১৮ সালের নির্বাচনের কারচুপি নিয়ে সঠিক জবাব চাইলে সে তার সশস্ত্র বাহিনীর পিছনে লুকিয়ে থাকবে ,এছাড়া তার আর কিছুই করার নাই।  

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে জানা যায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, এই অক্ষম ও অবাস্তব প্রধানমন্ত্রীকে তার পদ ছেড়ে যেতে হবেই। 

তিনি আরো বলেন, ইতিহাস স্বাক্ষী আছে অনেক বড় বড় স্বৈরশাসকরা বেশি দিন বাঁচতে পারে নি, এই অক্ষম প্রধানমন্ত্রীর কী হয় তা দেখার অপেক্ষা মাত্র। জি নিউজ 

ইত্তেফাক/এএইচপি/এসআর