ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট মো. তৌহিদুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহসহ প্যাথলজিক্যাল ল্যাবের সকল বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট মো. তৌহিদুজ্জামান কোভিড-১৯ পজেটিভ হওয়ায় ১৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ এবং প্যাথলজি বিভাগের সকল পরীক্ষা-নিরীক্ষা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, সামনে শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে যেসব ব্যক্তিকে করোনা পরীক্ষা করা হচ্ছে তারা পজেটিভ শনাক্ত হচ্ছেন। এ কারণে করোনার প্রভাব থেকে সুরক্ষায় সরকারের স্বাস্থ্য বিধি অনুসরণ করা জরুরি।
ইত্তেফাক/জেডএইচ
