ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৯:০৪

নুসরাত সারমিন, ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ

বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

বাংলাদেশ ও বিশ্বসভ্যতা

 

১. বাংলাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হলে আমাদের কি জানতে হবে?

উ:ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতাকে।

২. প্রথম নগর সভ্যতা কোনটি?

উত্তর:ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতা।

৩. সিন্ধু সভ্যতা কোন দুটি সভ্যতার সমসাময়িক?

উত্তর:মিশরীয় ও মেসোপটোমিয় সভ্যতার।

৪. দ্বিতীয় নগর সভ্যতা কখন শুরু হয়?

উত্তর: খ্রীষ্টপূর্ব সপ্তম শতকে।

৫. দ্বিতীয় নগর সভ্যতার সমসাময়িক দুটি সভ্যতার নাম কী?

উত্তর:ইউরোপের গ্রিক ও রোমান সভ্যতা।

৬. ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?

উত্তর:সিন্ধু সভ্যতা।

৭. কখন সিন্ধু সভ্যতা গড়ে উঠে?

উত্তর:খ্রীষ্টপূর্ব ২৭০০ অব্দে।

৮. কোন নদ-নদীর অববাহিকায় সিন্ধু সভ্যতা গড়ে উঠে?

উত্তর:সিন্ধু,সরস্বতী,হাকরা ইত্যাদি।

৯. সিন্ধু সভ্যতার বড় দুইটি নগরের নাম কী?

উত্তর: হরপ্পা ও মহেঞ্জোদারো।

১০. কোন সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত?

উত্তর:সিন্ধু সভ্যতা।

১১. কোন সভ্যতায় উন্নত নগর পরিকল্পনার দেখা মেলে?

উত্তর:সিন্ধু সভ্যতার নগরগুলোতে।

১২. কোন প্রাচীন নগরে বিশাল গোসল খানার আবিষ্কার হয়?

উত্তর: মহেঞ্জোদারো নগরে।

১৩. কোন প্রাচীন নগরে বিশাল শস্যাগার পাওয়া গেছে?

উত্তর:হরাপ্পা নগরে।

১৪. কোন সভ্যতায় চুনাপাথর ও ব্রোঞ্জের মূর্তি  পাওয়া গেছে?

উত্তর:সিন্ধু সভ্যতায়।

১৫. কোন সভ্যতায় লিপির মতো চিহ্ন যুক্ত সিল পাওয়া গেছে?

উত্তর:সিন্ধু সভ্যতায়।

১৬. কোন সভ্যতার পাথরের বাটখারা ও পাথরের পুতি খুবই আকর্ষণীয়?

উত্তর:সিন্ধু সভ্যতার।

১৭. সিন্ধু সভ্যতায় কী ধরনের বাণিজ্য ব্যবস্থা ছিল?

উত্তর:অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য।

১৮. কত খ্রীষ্ট পূর্বাব্দের পর সিন্ধু সভ্যতা আর পাওয়া যায় না?

উত্তর: ১৭০০।

১৯. দ্বিতীয় নগর সভ্যতা কখন বিকাশ লাভ করে?

উত্তর:খ্রীষ্টপূর্ব ৭০০ অব্দে।

২০. কোন নদীর অববাহিকায় দ্বিতীয় নগর সভ্যতা বিকাশ লাভ করে?

উত্তর:গঙ্গা নদীর।

২১. গঙ্গা নদীর অববাহিকায় কোন নগর সভ্যতা বিকাশ লাভ করে?

উত্তর:দ্বিতীয় নগর সভ্যতা।

২২. কয়টি প্রত্মস্থানে দ্বিতীয় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কৃত হয়েছে?

উত্তর:প্রায় ৪১ টি।

২৩. বাংলাদেশের দুইটি দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শনের নাম কী?

উত্তর:উয়ারী-বটেশ্বর ও পুণ্ড্রনগর।

২৪. উয়ারী-বটেশ্বর ও পুণ্ড্রনগর কোন নগর সভ্যতার নিদর্শন?

উত্তর:দ্বিতীয় নগর সভ্যতার।

২৫. উয়ারী-বটেশ্বর বর্তমানে কিসের নাম?

উত্তর:নরসিংদী জেলার বেলাব উপজেলার দুটি গ্রামের নাম।

২৬. উয়ারী-বটেশ্বরে কখন নগর সভ্যতা গড়ে উঠে?

উত্তর:প্রায় আড়াই হাজার বছর আগে।