এই সময়ের ছড়া
আহমেদ জসিম
কাল-করোনায় চাকরি গেছে
পাচ্ছি না তো মাইনে,
ভদ্রাসনে ঝগড়া দেখি
প্রশাসন ও আইনে।
এর মাঝেও সুখের খবর—
ক্ষুধার সূচক কুড়িতে,
পুষ্টিমানে সমুখ পানে
আবাল-বুড়ো-বুড়িতে।
পার-ক্যাপিটা আয়ের সূচক
শুনলে খুশির নাচ হবে,
অর্থনীতির মন্দা কেটে
প্রবৃদ্ধিটা ‘পাঁচ’ হবে।
ভালোর পাশে মন্দ আছে,
দ্বন্দ্ব আছে; তাই না গো?
ভালোটা হোক অনেক ভালো,
মন্দটুকু চাই না গো।
