দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক মান অভিমান ৫০০ পর্বের মাইল ফলক স্পর্শ করেছে। আগামীকাল সন্ধ্যা ৭টায় মান অভিমান নাটকটির ৫০০তম পর্ব প্রচারিত হবে। এত পথ অতিক্রম করেও ধারাবাহিকটি দর্শকপ্রিয়তায় শীর্ষস্থানটি ধরে রেখেছে। বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড এন্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় মান অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আশিস রায় পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, ইমিলা হকসহ আরও অনেকে।
