ইন্দুস ভ্যালি চলচ্চিত্র উত্সবে পুরস্কৃত ‘জন্মভূমি’

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৯:২৩

সাউথ এশিয়া ফোরাম ফর আর্টস অ্যান্ড ক্রিয়েটিভ হ্যারিটেজ নিবেদিত দক্ষিণ এশিয়ার প্রথম সীমান্তহীন ডিজিটাল চলচ্চিত্র উত্সব ‘ইন্দুস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’-এ অংশ নিয়ে ‘বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর’ পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘জন্মভূমি’। গত ১০ অক্টোবর ছবিটি এই পুরস্কার অর্জন করে। এর আগে ৭ অক্টোবর ছবিটি অনলাইনে প্রদর্শিত হয় । প্রসূন রহমান পরিচালিত ছবিটির ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী রোকন ইমন।

২০১৮ সালের ১৪ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে ‘জন্মভূমি’ মুক্তি পায়।