ফাইল ম্যানেজারের সার্চ হিস্ট্রি মুছতে

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২০:০১

হার্ডড্রাইভের অসংখ্য ফাইলের মধ্যে অনেক সময় কোন ড্রাইভে বা ফোল্ডারে কোন ফাইলটি রাখা আছে তা ঠিক মনে থাকে না। তখন একে একে সবগুলো ফোল্ডার খুঁজে সেটি বের করা খুবই জটিল ও সময় সাপেক্ষ কাজ বটে। এ সমস্যা থেকে মুক্তি দিতে উইন্ডোজের ফোল্ডার এক্সপ্লোরারে রয়েছে সার্চ অপশন। যে কোনো ফোল্ডারের ডান পাশে রয়েছে সার্চ বার। সেটিতে ক্লিক করে যে কোনো ফাইল খোঁজা যায়। প্রতিনিয়ত অনেক ফাইল খোঁজার ফলে একটি সার্চ হিস্ট্রি তৈরি হয়। পরে কোনো কিছু খুঁজলে এ  সার্চ হিস্টোরি সাজেশন দেয়।

তবে অনেক বেশি সার্চ জমে গেলে এ সাজেশনগুলো বিরক্ত লাগতে পারে। তাই সার্চ হিস্ট্রি মুছে ফেলার মাধ্যমে এটি থেকে মুক্তি পাওয়া যাবে। যেভাবে উইন্ডোজে ফাইল ম্যানেজারের মাধ্যমে এ সার্চ হিস্ট্রি মুছতে হবে। প্রথমে উইন্ডোজের ফোল্ডার এক্সপ্লোরারে যেতে হবে। তারপর  সেখান থেকে ডান পাশে থাকা সার্চ আইকনে ক্লিক করতে হবে। তাহলে উপরে একটি সার্চ মেনু দেখা যাবে। সেখান থেকে ‘recent searches’-এ ক্লিক করতে হবে। সেখান থেকে clear searches history-তে ক্লিক করতে হবে। তাহলে সার্চ হিস্ট্রি মুছে যাবে।