ক্যাপশন নিউজ

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২০:০২

বিশ্বের গ্যাজেট প্রেমীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপল। ইতিমধ্যে তারা নিয়ে এসেছে একাধিক ফোন। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছে গ্রাহকদের কাছে। তবে এবারে জানা গিয়েছে এক নতুন তথ্য। জানা গিয়েছে গ্রাহকদের জন্য লঞ্চ করা হয়েছে অ্যাপল হোমপড মিনি। এর ফলে উত্সবের মরসুম গ্রাহকদের যথেষ্ট মনোরঞ্জন করা হবে বলে মনে করা হচ্ছে।

এই নয়া ডিভাইসে স্মার্ট পরিসেবার জন্য রয়েছে ংরত্র ভার্চুয়াল সফটওয়্যার। ইউজারেরা এর সাহায্যে টেক্সট থেকে শুরু করে অন্যান্য পরিষেবা পাওয়া যাবে। এছাড়া এর সাহায্যে ফোন ধরা এবং কাউকে ফোন করাও যাবে। পাশপাশি পছন্দের মিউজিক এবং পডকাস্ট শুনতে পারবেন। এছাড়া ইউজারেরা তাদের আই ফোন এবং আই প্যাডের সাহায্যে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। শুধু যোগাযোগ নয় এর সাহায্যে ইউজারেরা একাধিক কাজ করতে পারবেন।