দামুড়হুদার ফুলবাড়ি সীমান্তে বিজিবি সদস্যরা দেড় কোটি টাকার ৮টি সোনার বার উদ্ধার করছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি'র প্রেস ব্রিফিং-এ বিষটি সাংবাদিকদের জানানো হয়।
ফুলবাড়ি বিজিবি'র টহল কমান্ডার নায়েক মোস্তফিজুর রহমান জানান, ঐদিন বেলা সাড়ে ১২টার দিকে সীমান্তের চাকুলিয়া বিলের ধারে গেলে একজন লোক বিজিবি'কে দেখে ব্যাগ ফেলে পালিয়ে যায় । এ সময় তার ব্যাগ উদ্ধার করে ৮টি সোনার বার উদ্ধার করা হয়। ৮টি সোনার বার ২ কেজি ৪শ গ্রাম বাজার মূল্য দেড় কোটি টাকা ধরা হয়েছে ।
চুয়াডাঙ্গা বিজিবির ৬ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান পি এস সি ঘটনা সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/এমএএম
