শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২০:৫৫

মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ হাজার মিটার জাল ও ৩০ কেজি পরিমাণ মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: ইউএনও রাতে বললেন ‘গুলি হয়নি’, দিনে বললেন ‘চার রাউন্ড গুলি’!

রবিবার (১৮ অক্টোবর) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকের নেতৃত্বে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান, শিবচর থানা ও নৌ-পুলিশ সদস্যরা শিবচরের পদ্মানদীতে মা ইলিশ রক্ষার অভিযানে অংশ নেন।

ইত্তেফাক/এএএম