করদাতাদের আবেদন

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:১৩

এবার করমেলা হবে না করোনার কারণে। কিন্তু অফিসে রিটার্ন দাখিলেও তো সেই একইরকম বিপজ্জনক ভিড় হবে! এই অবস্থায় সাধারণ করদাতাদের রিটার্ন দাখিল থেকে মুক্তি দেওয়া যায় নাকি? সেটা সম্ভব না হলে অধিক বিপজ্জনক ভিড় (একবার নিয়ম জানার জন্য কর অফিসে যাওয়া আর একবার রিটার্ন দাখিল) এড়ানোর জন্য এনবিআর কি ব্যক্তিশ্রেণির করদাতার রিটার্ন পূরণ সম্পর্কিত সাধারণ তথ্য আগেই দৈনিক পত্রিকায় প্রকাশ করতে পারে না, সেইসঙ্গে কর অঞ্চলগুলির ঠিকানা ও ফোন নম্বর?

শোভন আহমেদ

গ্রিন রোড, ঢাকা