বাজারে এসেছে নতুন খেজুরগুড়

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:১৭

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

পুঠিয়ার হাটবাজারে উঠেছে নতুন খেজুরগুড়। দাম বেশি পাওয়ায় চাষি ও গুড় তৈরির কারিগরা এবার খুশি। সাধারণত আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত পুঠিয়ার হাটবাজারে খেজুর গুড় পাওয়া যায়। সোমবার উপজেলার ঝলমলিয়া হাটে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি খেজুর গুড় ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গুড় তৈরির কারিগর সাইফুল ইসলাম জানান, দাম বেশ ভালো। আড়তদার ভাসান আলী জানান, দূরদূরান্ত থেকে ব্যাপারী হাটে গুড় কিনতে আসা শুরু করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামসুন্নাহার ভুঁইয়া জানান, উপজেলায় ৮৭ হাজার খেজুর গাছ থেকে প্রায় ত্রিশ হাজার মেট্রিক টন খেজুর গুড় উত্পন্ন হবে।