হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
উপজেলা সেটেলমেন্ট অফিসে নেই পর্যাপ্ত জনবল। এতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না গ্রাহকরা। খাতা-কলমে ছয় জন জনবল থাকলেও পাঁচ জনই অনত্র ডেপুটেশনে চলে গেছে। ফলে নৈশপ্রহরী দিয়েই গ্রাহকদের কাছে পর্চা বিক্রয় করা হচ্ছে। এবিষয়ে রেকর্ড কিপার হাবিবুর রহমান বলেন, জনবল না থাকায় আমরা নৈশপ্রহরী দিয়ে কিছু কাজ করিয়ে থাকি। দায়িত্বপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার আনোয়ার হোসেন জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, নৈশপ্রহরী পর্চা দেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বলেন, জনবল সংকটের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে।
