রাস্তার মধ্যে বৈদ্যুতিক খুঁটি!

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:১৯

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা

উপজেলার পৌরসভার ফরিদপুর বাজারের ব্যস্ততম প্রধান সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি থাকায় মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। প্রায় দুই বছর আগে পৌরসভা এ রাস্তার প্রস্থ বাড়ালে খুঁটিটি রাস্তার মধ্যে পড়ে যায়। ঐ সময় পাবনা পল্লীবিদ্যুত্ সমিতি-১-এর ফরিদপুর এরিয়া অফিসের পক্ষ থেকে এক মাসের মধ্যে এ খুঁটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রায় দুই বছরেও তা বাস্তবায়িত হয়নি। এ ব্যাপারে পাবনা পল্লীবিদ্যুত্ সমিতি-১-এর ফরিদপুর এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান বলেন, আমাদের জি এম স্যারের সঙ্গে কথা বলে অচিরেই খুঁটিটি সরিয়ে নেওয়া হবে।