বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
বাগমারাসহ আশপাশের এলাকার বিভিন্ন খাল-বিল থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। ফলে এসব খাল-বিলে এখন ছোট মাছের প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে। আর এই মাছ ধরার জন্য দল বেঁধে নেমে পড়েছে শৌখিন মাছ শিকারিরা। এদের অনেকেই বড়শি দিয়ে মাছ শিকার করছে উন্মুক্ত জলাশয়ে। কেউ বা হুইল দিয়ে ধরছে বড় বড় মাছ। সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। শৌখিন মাছ শিকারি আফজাল জানান, এখন স্লুুইসগেট দিয়ে দ্রুত পানি নামতে শুরু করেছে। এ সময় এখানে পুঁটি, ট্যাংরাসহ নানা জাতের ছোট মাছ পাওয়া যায়।
