রায়পুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:২২

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে সোমবার সকালে পুকুরে ডুবে সিফাত হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর চরবংশী ইউপির চরঘাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত একই গ্রামের দিনমজুর মো. জাকির হোসেনের ছেলে।  ডাক্তার শাহ নেওয়াজ মৃত ঘোষণা করেন। রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে এসআইকে নির্দেশ দেওয়া হয়েছে।