স্বরূপকাঠিতে দুর্গাপূজা হবে ১১৫ মণ্ডপে

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:২২

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে এ বছর স্বাস্থ্যবিধি মেনে ১১৫ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গোত্সব। মণ্ডপে মণ্ডপে এখন প্রতিমায় রং তুলির আচর দিতে ব্যস্ত সময় পার করছে প্রতিমাশিল্পীরা। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক তাপস বরণ মণ্ডল বলেন, এ বছর করোনা মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বলেন, ১১৫ পূজামণ্ডপের জন্য সরকারি বরাদ্দ হিসেবে ৫৭.৫ টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।