ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শাহ আলম নামের এক জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাকে আটক করা হয়। আটককৃত শাহ আলম মঈনপুর গ্রামের মৃত মাসুম খাঁর ছেলে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর স্বাস্থ্যকেন্দ্রের ছাদে ঐ গৃহবধূ রান্না করার সময় একা পেয়ে তাকে ধর্ষণ করে শাহ আলম। অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
