ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:২২

মাদ্রাসাছাত্রের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে রবিবার রাতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে। এ ঘটনায় এক মাদ্রাসাছাত্র মারা গেছে। নিহত মো. রাজিব হোসেন উপজেলার মহিষলুটি এলাকার রহিচ উদ্দিনের ছেলে ও উল্লাপাড়া গজাইল ফাজিল মাদ্রাসার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে রাজশাহীগামী রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে রহিচ উদ্দিনের বসতঘরে ঢুকে পড়ে। এতে এক এক করে দুটি ঘর ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। এ সময় মাঝের ঘরের মাদ্রাসাছাত্র রাজিব মারা গেলেও ভাগ্যক্রমে শেষের ঘরে থাকা নিহতের বাবা-মা বেঁচে যান। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।