ওয়ার্নারের কীর্তি

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:৪০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে কম সময়ে ৫ হাজার রানের কীর্তি গড়েছেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান এই ওপেনার ছাড়িয়ে গেছেন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলিকে। কোহলির ৫ হাজারে পা দিতে লেগেছিল ১৫৭ ইনিংস। অন্যদিকে ওয়ার্নার পৌঁছে গেলেন মাত্র ১৩৫ ইনিংসেই! আইপিএলে ৫ হাজার রান করেছেন এমন ব্যাটসম্যান হলেন চার জন। ওয়ার্নার-কোহলি বাদে বাকি দুই জন হলেন সুরেশ রায়না ও রোহিত শর্মা। তাদের এই রান করতে লেগেছিল যথাক্রমে ১৭৩ ও ১৮৭ ইনিংস।