চালুর দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:৪১

বরিশালে ক্রিকেট লিগ

বরিশাল অফিস

বরিশালে প্রথম, দ্বিতীয় ও প্রিমিয়ার ক্রিকেট লিগ চালুর দাবিতে মানববন্ধন করেছে সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকরা। গতকাল সোমবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট দলের ম্যানেজার আমিনুল হক মাসুম, বেসিক ক্রিকেট একাডেমির প্রধান কোচ এজাজ-আল মাহমুদ সুজন, ক্রিকেটার মাঞ্জারুল ইসলাম, মঈন খান প্রমুখ। মানববন্ধনকারীরা জানান, ২০১৩ সাল থেকে বরিশাল স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগের খেলা হয় না। প্রথম বিভাগ ও প্রিমিয়ার ক্রিকেট হয়েছে সর্বশেষ ২০১৮ সালে। খেলা না থাকায় বরিশাল থেকে তৈরি হচ্ছে না জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়।